তাজা খবর
বিজ্ঞাপন

জাককানইবি উপা-চার্য: তথ্যপ্রযুক্তির কল্যাণে ১০ দিনের কাজ এখন ১০ মিনিটেই সম্ভব।

Desk Editor ১২ দিন আগে | ০৮:০৮ PM

শিহাবুল ইসলাম শাহেদ,জাককানইবি প্রতিনিধি :

শিক্ষক ও কর্মকর্তাদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে জ্ঞান ও দক্ষতা বাড়াতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘Empowering Educators through Digital Knowledge Enhancement’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে।

 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

 

উদ্বোধনী বক্তব্যে উপা-চার্য বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার শেখা অত্যন্ত জরুরি। যোগ্যতা অর্জনের জন্যও যোগ্যতা প্রয়োজন। তাই উপযুক্ত সময়ে সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগে যে কাজ সম্পন্ন করতে ১০ দিন সময় লাগত, তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন তা মাত্র ১০ মিনিটেই করা সম্ভব হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে।

বিজ্ঞাপন

এ সময় বিডিরেনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন উপা-চার্য। তিনি জানান, একাডেমিক কার্যক্রম, গবেষণা, নেটওয়ার্কিং ও ভার্চুয়াল ক্লাসরুম পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিডিরেন বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা দিয়ে আসছে। এ কর্মশালার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার কেএইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন হিট প্রজেক্টের টেকনিক্যাল স্পেশা-লিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প’ (হিট) এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ