তাজা খবর
বিজ্ঞাপন

আগামীকাল প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন

Md. Mohashin Hossain Chandpur ৩৪ দিন আগে | ০৮:৫৯ PM

আজ ১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট web.comillaboard.gov.bd-এ শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

এছাড়া eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে কুমিল্লা বোর্ড নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনের SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য SSC <স্পেস> COM <স্পেস> রোল <স্পেস> 2026 লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC COM 606884 2026।

বিজ্ঞাপন

এদিকে, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড ও পরীক্ষা অফিসে সরাসরি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ