তাজা খবর
বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের শ্রীনগর উপজেলা কমিটি গঠিত

Liton mahmud ২৫ দিন আগে | ০৯:৫৬ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আওতাধীন শ্রীনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ২০২৬ খ্রিস্টাব্দ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শাহাদাৎ হোসাইন লস্করপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-২ মো. আলী আজগর খাঁন রিপন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নূরে আলম সিদ্দিকী মামুন। সহ-সভাপতি হয়েছেন হাজী সিরাজুল ইসলাম, মুহা. মজনু ফকির ও মুহা. নূরুল ইসলাম (মেম্বার)।

সেক্রেটারি মুহা. হাবিবুর রহমান হাবিব, জয়েন্ট সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহা. আবু বকর সুমন।

বিজ্ঞাপন

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মুহা. আনোয়ার হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ রাজা মিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইব্রাহীম সরদার এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ মুহা. হাবিবুর রহমান।

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহা. আব্দুল কাইয়ূম সিকদার, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুফতী শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহা. আওলাদ খাঁন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহা. মামুন শেখ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদক মুহা. আমিনুল ইসলাম খোকন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব সাদিকুর রহমান, মুহা. ইদ্রিস আলি, মুহা. সোনা হক, মুহা. রমজান ব্যাপারী, মুহা. আব্দুস সাত্তার, মুহা. গিয়াসউদ্দিন ও মুহা. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রীনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ