তাজা খবর
বিজ্ঞাপন

স্বামী হারানোর পর বিধবা নুরজাহানের মাথার ওপর নতুন আশ্রয়

উলাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাজমান দহিকোলা গ্রামের অসহায় বিধবা নুরজাহান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসহায় জীবনের খবর ভাইরাল হলে বিষয়টি নজরে আসে সমাজসেবক হাজী আব্দুল মোমিনের। পরে তিনি নিজ অর্থায়নে নুরজাহানের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নুরজাহান বলেন, এখন আমার সন্তানদের মাথার ওপর নিরাপদ একটি ছাদ হয়েছে। স্থানীয়রা জানান, হাজী আব্দুল মোমিনের এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ