তাজা খবর
বিজ্ঞাপন

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হা-মলা: আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

Nayem Hasan Nirob Sirajganj ৪১ দিন আগে | ০৮:৩৬ PM

উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হা-মলা, আহতদের দেখতে হাসপাতালে প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।

 

আজ সকালে রাজধানীর উত্তরখান এলাকায় এসটিএস এ দায়িত্ব পালনরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হা-মলার ঘটনা ঘটে। হা-মলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

 

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ