তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায়  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম,র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ছাত্র-জনতার অসামান্য অবদান এবং শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।​ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং নানা শ্রেণিপেশার মানুষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ