তাজা খবর
বিজ্ঞাপন

ওভারটাইমের টাকা বাকি থাকায় প্রাইভেট কার নিয়ে পালাচ্ছিলেন চালক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার।

Mti Ahad Mahmud Dhaka 21 hours আগে | ০৫:২৩ PM

ওভারটাইমের টাকা বাকি থাকায় প্রাইভেট কার নিয়ে পালাচ্ছিলেন চালক, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার।

ডেস্ক রিপোর্ট:

২৭ জুলাই ২০২৬ সোমবার

রাজধানী ঢাকার ভাটারা থানাধীন নতুনবাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান যে, তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার কাউকে কিছু না বলে তার গাড়ি নিয়ে চলে গেছে এবং সে ফোন কলও রিসিভ করছে না। কলার গাড়ি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯- এর কাছে অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষনিকভাবে বিয়ষটি ডিএমপি ট্রাফিক কন্ট্রোলরুমে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ এবং বিষয়টি কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট ইউনিটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপা-চার এএসআই মো. হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

 

৯৯৯ থেকে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে বংশাল থানাধীন চাঙ্খারপুল পুল চৌরাস্তায় ৭৮/৩ নাজিমউদ্দিন রোড শামীম ডেন্টালের সামনে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের গাড়িটি আটক এবং উদ্ধার করে। পরবর্তীতে বংশাল থানার পুলিশদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারটি থানায় নিয়ে যায় এবং গাড়ীটি মালিককে ডেকে বুঝিয়ে দেওয়া হয়। প্রাইভেটকার চুরির অভিযোগে মোঃ জলিল মৃধা (৫৯)পিতা- মৃত মোঃ আব্দুল রহিম মৃধা, সাং-ভাইয়ার হাউলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। বর্তমান- এপি বাসা নং-১৪, রোড-১৫, ব্লক-এ সাইদনগর, থানা-ভাটারা, ঢাকাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ