তাজা খবর
বিজ্ঞাপন

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

Desk Editor ৩২ দিন আগে | ১০:৩৯ PM

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

ইমন দেব চৌধুরী। মৌলভীবাজার।

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোঃ হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

 

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা সাকিনস্থ জাপানীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।

 

বিজ্ঞাপন

এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ হাসান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মিয়া বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করে।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্ল-াশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

 

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ