গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ও ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
এ সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার মো. মিন্টু মিয়া (২৩)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সফট ড্রিংকসের বোতল থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নুরুল ইসলাম সোহাগ মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
গজারিয়ায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Liton mahmud
১৭ দিন আগে | ০৭:৩৮ PM