তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud ৩ দিন আগে | ০৮:৪৮ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মা-দকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়-াবাসহ মো. অপু ভূঁইয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম কাজী কসবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা মোড় থেকে মিরকাদিমগামী সড়কের পশ্চিম কাজী কসবা এলাকার ভূঁইয়া বাড়ির মোড়ে ফিরোজ মিয়ার স’মিলের সামনে অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় সন্দেহভাজন মো. অপু ভূঁইয়ার দেহ তল্ল-াশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি সাদা প্যাকেট থেকে ১০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অপু ভূঁইয়া পশ্চিম কাজী কসবা এলাকার মো. মজিবর ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মা-দক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ