গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে নারী-শি-শুসহ ১০ জন আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজন
মোঃ জাফর ইকব-াল রানা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে নারী ও শি-শুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহতদের বিস্তারিত পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।