তেলিয়াপাড়ায় সংঘবদ্ধ চক্রের থাবা, সিমনা ছড়া থেকে সিলিকা ব-ালু লুটের হিড়িক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে সিমনা ছড়া থেকে অবৈধভাবে সিলিকা ব-ালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল প্রশাসনের নজর এড়িয়ে ছড়া থেকে ব-ালু তুলে বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া এলাকার সিমনা ছড়ার বিভিন্ন পয়েন্টে ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম বসিয়ে ব-ালু উত্তোলন করা হচ্ছে। পরে এসব ব-ালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে ছড়ার পাড় ভাঙন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া গ্রামীণ রাস্তা এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সিলিকা ব-ালু উত্তোলন করে আসছে। প্রকাশ্যে ব-ালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবৈধভাবে ব-ালু উত্তোলনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, দিনের পর দিন ছড়া থেকে ব-ালু তুলে নেওয়া হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। দ্রুত অভিযান চালিয়ে ব-ালু উত্তোলন বন্ধের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সিমনা ছড়ায় অবৈধ ব-ালু উত্তোলনের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।