তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ট্রেনে কা/টা পড়ে মাদরাসাছাত্রীর ম’র্মান্তিক মৃ/ত্যু!

Desk Editor ২৮ দিন আগে | ০৯:২৬ PM

চাঁদপুরে ট্রেনে কা/টা পড়ে মাদরাসাছাত্রীর ম’র্মান্তিক মৃ/ত্যু!

 

চাঁদপুর প্রতিনিধি :


‎চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত-্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুর ছায়াবানী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নি-হত তায়েবা আক্তার চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া (মোহসিনিয়া) ফাজিল (ডিগ্রি) মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম।


‎স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেন-টি ছায়াবানী রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়।


‎দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ভিড় জমায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর রেল‌ওয়ে পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা।


‎আরও পড়ুন: কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি: নিসচার বিশেষ সম্মাননা পেল মুন্সীগঞ্জ জেলা কমিটি
‎এ ঘটনায় নি-হত শিক্ষার্থীর পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মেধাবী এক শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত-্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।



‎এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ইন্সপেক্টর রাজিব কর জানান আমরা শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে তার তার সুরুতহাল ময়নাতদন্তের শেষ তার অভিভাবকের নিকট ল-াশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ