তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

Md. Mohashin Hossain Chandpur ৫ দিন আগে | ০৯:৩২ PM

মহসিন হোসাইন, চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুরে কনস্টেবল থেকে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মুরাদ উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বুধবার (২২ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে পদোন্নতি পাওয়ার পর চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর কাঁধে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এটিএসআই মোঃ মুরাদ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ