চাঁদপুরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার উত্তর গুনরাজদী এলাকায় চাঁদপুর জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গা-ঁজা উদ্ধার ও গ্রেপ্তার তাঁদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তাসলিমা বেগম (৩৩) ও তার স্বামী জহিরুল ইসলাম (৩৩)। তারা বর্তমানে চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর গুনরাজদী এলাকার আব্দুল গফুর রাঢ়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী বাড়ি একই পৌরসভার নাজিরপাড়া (দেওয়ান বাড়ি) এলাকায়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়াকৃত টিনশেড দুই কক্ষবিশিষ্ট বসতঘরের সামনের আঙিনার পূর্ব পাশে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি সিনথেটিক বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেটে মোট ১১ কেজি গা-ঁজা পাওয়া যায়। এর মধ্যে একটি প্যাকেটে ৪ কেজি, তিন-টি প্যাকেটে ২ কেজি করে মোট ৬ কেজি এবং অপর একটি প্যাকেটে ১ কেজি গা-ঁজা ছিল।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।