তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ৫০ পিস ই’য়া’বা’সহ দুই মা’দক কা’রবা’রি গ্রে’প্তার, পলাতক ১

Md. Mohashin Hossain Chandpur ১৪ দিন আগে | ০৩:৪২ PM

 

মহসিন হোসাইন,চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলার অপর এক আসামি পালিয়ে যায়। মঙ্গলবার (১৪ জুলাই) চাঁদপুর সদর মডেল থানাধীন তালতলা এলাকার জেনারেল হাসপাতালের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের করিম পাটওয়ারী বাড়ি রোড এলাকার মনোয়ার হোসেন পাটওয়ারী ওরফে মুন্না পাটওয়ারী (৪১) এবং সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার (বেপারী বাড়ি) এলাকার মো. নাজিম উদ্দিন মিয়া (৩২)। মামলার অপর আসামি সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী এলাকার রনি বেপারী (৪১) পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযানে মনোয়ার হোসেন পাটওয়ারীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং নাজিম উদ্দিন মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৫০ পিস।এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা, ‘ক’ সার্কেল, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ