তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর ঘাটে ১ মণ ওজনের সামুদ্রিক ‘সাদ্রিক হাউশ’ মাছ, দাম ২৫ হাজার টাকা!

Desk Editor ২ দিন আগে | ০৭:০৫ PM

চাঁদপুর ঘাটে ১ মণ ওজনের সামুদ্রিক ‘সাদ্রিক হাউশ’ মাছ, দাম ২৫ হাজার টাকা!

মহসিন হোসাইন, চাঁদপুর

 

চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১ মণ ওজনের বিশাল আকৃতির সামুদ্রিক ‘সাদ্রিক হাউশ’ মাছ। মাছটি দেখতে ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ। তবে মাছটি ঘাটে নিয়ে আসার পর স্থানীয় বাজারে বিক্রি না করে বড় কোনো হোটেল বা নির্দিষ্ট ক্রেতার কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে দেখা যায় বিশাল আকৃতির এই মাছটি। জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে মাছটি বরফ দিয়ে প্যাকেটজাত করে সংরক্ষণ করা হয়।

এ সময় এক ব্যবসায়ী জানান, মাছটি আপাতত স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে না। বরফ দিয়ে প্যাকেটজাত করে রাখা হয়েছে। দরদামে মিললে নির্দিষ্ট কোনো ক্রেতার কাছে পাঠানো হবে।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, মাছটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি। এটি ‘সাদ্রিক হাউশ’ মাছ নামে পরিচিত। মাছটির মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় হোটেল-রেস্তোরাঁয় এর চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি মাছের দাম প্রায় ৬০০ টাকা। সে হিসাবে মাছটির ওজন ৪০ কেজি হলে দাম দাঁড়ায় প্রায় ২৪ হাজার টাকা এবং ৫০ কেজি হলে প্রায় ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, উপযুক্ত ক্রেতা পেলে মাছটি ভালো দামে বিক্রি করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ