তাজা খবর
বিজ্ঞাপন

অটো-রিকশা থামিয়ে ছি’ন’তা’ই ময়মনসিংহে একাধিক মামলার আসামি আটক।

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

ময়মনসিংহ শহরে অটোরিকশা ও রিকশা থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম সিজান, বয়স ২৩ বছর। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।পুলিশ জানায়, সিজান একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা ও রিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল।এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান। গ্রেফতারকৃত সিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ