তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি গ্রে’ফ’তার

Md. Mohashin Hossain Chandpur 22 hours আগে | ০৩:৪৬ PM

চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানিকে গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) দিবাগত ভোর রাতে শহরের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তবে এবার তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, জুলাই-চব্বিশের আন্দোলনের সময় আরাফাত সানি ছাত্রদের ওপর হা-মলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, রোববার দিবাগত ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনার সময় আরাফাত সানিকে তার নিজ বাসায় পাওয়া যায়। পরে এসআই কালাম গাজীর নেতৃত্বাধীন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ