তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে নতুন চমক! তাহির প্লাজায় যাত্রা শুরু করেছে *মিটি শপ*

Desk Editor ১৩ দিন আগে | ০৭:৩৭ PM

ছাতকে নতুন চমক! তাহির প্লাজায় যাত্রা শুরু করেছে *মিটি শপ*

 

 

সেলিম মাহবুব, ছাতকঃ

বিজ্ঞাপন

 

 

সুনামগঞ্জের শিল্পাঞ্চল ছাতক পৌর শহরে আধুনিক ও মানসম্মত কেনাকাটার প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘মিটি শপ’।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শিল্প শহর ছাতকের প্রাণকেন্দ্রে অবস্থিত তাহির প্লাজার লেভেল-২-এর ১২ ও ১৩ নম্বর দোকানে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠান-টির শুভ উদ্বোধন করা হয়।

মিটি শপের স্বত্বাধিকারী মানিক তালুকদারের মা শেফালী রানী তালুকদার ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বত্বাধিকারী মানিক তালুকদার ছাড়াও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর ভাই কাজল তালুকদার, চিত্ত রঞ্জন তালুকদার ও মেয়ে মিটি তালুকদার ও পরিবারের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রফিক মিয়া, রুমেন চৌধুরী, কফিল মিয়া, হুমায়ুন আহমদ ও আজিজ মিয়া, এসময় ছিলেন ছাতক প্রেসক্লাবের সদস্য সেলিম মাহবুব, জামিল আহমদ, সাংবাদিক জামরুল ইসলাম রেজাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও ক্রেতাসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিটি শপের স্বত্বাধিকারী মানিক তালুকদার এলাকার সর্বস্তরের ক্রেতাদের মানসম্মত পণ্য ও সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি স্থানীয় ক্রেতাসাধারণকে মিটি শপ পরিদর্শন ও কেনাকাটার জন্য আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ