তাজা খবর
বিজ্ঞাপন

জুলাই নিয়ে অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: শেখ রবিউল আলম

Nayem Hasan Nirob Sirajganj 1 hour আগে | ০৬:১৮ PM

জুলাই নিয়ে অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: শেখ রবিউল আলম

 

ডেস্ক রিপোর্ট:

 

বিজ্ঞাপন

জুলাইকে ঘিরে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

বুধবার ২৯ জুলাই ঢাকা কলেজের ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে “শ্বাশত জুলাই” শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রবিউল বলেন, জুলাই আমাদের নতুন করে শাণিত হতে, সংশোধিত হতে এবং সমৃদ্ধ জাতি হতে শিখিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হওয়ার শিক্ষা দিয়েছে। এ আন্দোলন ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শিক্ষা দিয়েছে এবং সেই পরিবর্তন বাধ্যতামূলকভাবে এসেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠার সূতিকাগার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার শিক্ষা দিয়েছে।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য জনগণের সরকারও নিশ্চিত হয়েছে। এখন বাকি রয়েছে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণকে সমৃদ্ধ করা, মানসম্মত করা এবং শাণিত করা। জনগণের নির্বাচিত সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং সেই সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা কলেজ তাঁর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এ কারণে এ প্রতিষ্ঠানের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, ঢাকা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষা, অবকাঠামো, আবাসন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। ঢাকা কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে প্রতিষ্ঠান-টিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের ঐতিহ্যের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগে ঢাকা কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। একসময় সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ঢাকা কলেজে ভর্তি হওয়া ছিল একটি স্বপ্ন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ঢাকা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন শেখ রবিউল আলম।

এসময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, ঢাকা কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা, ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ