মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ কে বিদায় সংবর্ধনা দিয়েছে টঙ্গিবাড়ী প্রেসক্লাব।
সোমবার বিকেল ৫টায় উপজেলা সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রনি শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ব.ম. শামীম সাংবাদিক টিটু চৌধুরী,মিজারনুর রহমান খান,বাবু হাওলাদার,জেসমিন সুইটি,মিয়া চান শেখ,আব্দুল্লাহ,অর্পি সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ বলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব পালনকালে টঙ্গিবাড়ীর ভূমি ব্যবস্থাপনা ও জনসেবায় তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আগামী কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পরে টঙ্গিবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ডকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।