তাজা খবর
বিজ্ঞাপন

টাঙ্গুয়ার হাওরে সচেতনতামূলক ব্যানার-বিলবোর্ড স্থাপন, পরিবেশ রক্ষায় প্রশাসনের উদ্যোগ

Desk Editor ৩৭ দিন আগে | ১১:৩০ AM

টাঙ্গুয়ার হাওরে সচেতনতামূলক ব্যানার-বিলবোর্ড স্থাপন, পরিবেশ রক্ষায় প্রশাসনের উদ্যোগ

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর প্রতিনিধি

 

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যটক, হাউজবোট মালিক-পরিচালক এবং সংশ্লিষ্ট সবার জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

 

স্থাপিত ব্যানার ও বিলবোর্ডে উচ্চস্বরে গান-বাজনা পরিহার, শব্দদূষণ ও পরিবেশ দূষণ রোধ, আবর্জনা না ফেলা এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণের বিষয়ে বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

 

পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ