টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শি-শু নিখোঁজ
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শি-শু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।
জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা-এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় শি-শুটি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে শি-শুটি নদীতে পড়ে যায়। পরে বোটে থাকা লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নৌযান ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিখোঁজ শি-শুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শি-শুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শি-শুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।