তাজা খবর
বিজ্ঞাপন

ব্যারিস্টার জসিম উদ্দিনের মৃ’ত্যু’তে রাসিক প্রশাসকের শোক!

Md. Mohashin Hossain Chandpur ১০৭ দিন আগে | ০৮:২৩ PM

মিনার আলম আকাশ, রাজশাহী প্রনিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেছেন তিনি। শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন, গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সততা, প্রজ্ঞা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অবদান দেশের জনগণের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ