সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় মা-দকবিরোধী অভিযান চালিয়ে গা-ঁজাসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহিন আলম সোলাপাড়া গ্রামের মৃত খইমুদ্দীন শেখের ছেলে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গা-ঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলমকে গা-ঁজাসহ গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে গ্রেপ্তার ব্যক্তিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।