সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দিবসটি পালন করা হয়। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য— ❝দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, সামাজিক অধিকার, তাদের প্রতি দায়িত্ববোধ এবং সমাজের মূল স্রোতধারায় প্রবীণদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট অংশীজনরা প্রবীণদের কল্যাণে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই প্রবীণ নাগরিকদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিকদের সেবা ও কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
তাড়াশে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
২৯ দিন আগে | ১০:৩৩ PM