তাজা খবর
বিজ্ঞাপন

তাহিরপুরে জমি বিরোধের হা-মলায় আহত মধু মিয়ার মৃত-্যু, শোকের ছায়া

খবর টিভি ডেস্ক 2 hours আগে | ১০:৩৩ PM

তাহিরপুরে জমি বিরোধের হা-মলায় আহত মধু মিয়ার মৃত-্যু, শোকের ছায়া।

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর প্রতিনিধি

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হা-মলায় গুরুতর আহত মধু মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মারা গেছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত-্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা যায়, গত ২৬ জুলাই উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামে জমিজমা ও চলমান মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘ-র্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বসতবাড়িতে হা-মলা চালায়। এতে মধু মিয়াসহ কয়েকজন নারী-পুরুষ গুরুতর আহত হন।
আহতদের মধ্যে ছিলেন মধু মিয়া, আবুল কাশেম, আব্দুস ছালাম, সাফিয়া বেগম, শের আলী, জেসমিন বেগম ও বিপ্লব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মধু মিয়ার মৃত-্যু হয়। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

বিজ্ঞাপন

ঘটনার পরদিন রাতে আহত আব্দুস ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের আব্দুল হাই, তার ছেলে উজ্জল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং ওই জমিতে ১৪৪ ধারা জারি ছিল। এর মধ্যেই প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে হা-মলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপ-িয়ে একাধিক ব্যক্তিকে গুরুতর আহত করে।

বিজ্ঞাপন

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আহত মধু মিয়ার মৃত-্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও র‍্যাব যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ