তাজা খবর
বিজ্ঞাপন

ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার মূল্যায়ন চান নেতাকর্মীরা, টঙ্গিবাড়ী যুবদলের নেতৃত্বে মহসীন খান বাবু

Liton mahmud ৩ দিন আগে | ১২:৩৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন খান বাবুকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি সংগঠনের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।

দলীয় সূত্রে জানা গেছে, মহসীন খান বাবু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত রাখতে তিনি ভূমিকা রেখেছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

তাদের ভাষ্য, দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কারণে মহসীন খান বাবুর প্রতি কর্মীদের আস্থা তৈরি হয়েছে।

স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সম্পর্ক এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা বিবেচনায় নেওয়া প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় মহসীন খান বাবুকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়নের মাধ্যমে টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের নেতৃত্ব নির্বাচন করা হবে। এতে সংগঠন আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ