দক্ষিণ সুরমা মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় দুই পক্ষের সংঘ-র্ষে রাসেল নামের এক তরুণ নি/হ/ত
রিপোর্ট :
বদরুর রহমান বাবর, সিলেট ব্যুরো
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় দুই পক্ষের সংঘ-র্ষে রাসেল (২৩) নামের এক তরুণ নি-হত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা এই সংঘ-র্ষের ঘটনা ঘটে। নি-হত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল মোগলাবাজার থানার আওতাধীন হওয়ায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষিণ সুরমা থানা থেকেও একটি বিশেষ টিম কাজ করছে।
বর্তমানে নি-হতের মর-দেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক-্তক্ষয়ী সংঘ-র্ষের ঘটনা ঘটেছিল।