তাজা খবর
বিজ্ঞাপন

ভাষাবীর এম এ ওয়াদুদের ৪৩তম মৃ’ত্যুবার্ষিকী আজ

Md. Mohashin Hossain Chandpur ১৪ দিন আগে | ১২:১৯ PM

আজ ২৮ আগস্ট ভাষাবীর, সাবেক ছাত্রনেতা ও দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মাধ্যক্ষ মরহুম এম এ ওয়াদুদের ৪৩তম মৃত-্যুবার্ষিকী। ১৯৮৩ সালের এই দিনে তিনি মৃত-্যুবরণ করেন।

এম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলার রাঢ়িরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ (১৯৪৮), পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) এবং কেন্দ্রীয় কচিকাঁচার মেলার (১৯৫৬) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, সাপ্তাহিক ইত্তেফাক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ১৯৪৮ সালে এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত কারাবরণ করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার বরখাস্তের পর ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার কারণেও তাকে কারারুদ্ধ করা হয়। ১৯৪৯ সালে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজ্ঞাপন

সামরিক শাসনামলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন এম এ ওয়াদুদ। এ সময় বিভিন্ন মেয়াদে তাকে কারাবরণ করতে হয় এবং একাধিক মামলায় হয়র-ানির শিকার হন।

১৯৪৭ সালের দেশভাগের পর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৮৩ সালে মৃত-্যুর আগ পর্যন্ত বাঙালির ভাষা, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ভাষাবীর এম এ ওয়াদুদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ