দাউদকান্দিতে ইয়-াবাসহ ১ জন ও ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
আবু কোরাইশ আপেল। দাউদকান্দি প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়-াবাসহ একজন মা-দক কারবারি এবং ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার খগেন্দ্র সাহার বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে মুন্সিগঞ্জের গজারিয়া থানার চর বাউশিয়া গ্রামের মোঃ তামিম মিয়াকে (২৬) ৩০ পিস ইয়-াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে, একই রাতে মহাসড়কে বিশেষ ডিউটি পালনকালে মডেল থানার পুলিশের একটি দল পৌরসভার তালতলী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালায়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মামুন মিয়া (২০), জাহিদ হাসান (২৮), মোঃ রিয়াজ ওরফে রিয়াদ (২১), মোঃ ফয়সাল হোসেন (২৬), মোঃ অনিক (২০), মোঃ বাধন (২০) এবং মোঃ ইমন হোসেন (২৩)।
অভিযানকালে আসামীদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ৩৮ ইঞ্চির স্টীলের কিরিচ, লোহার কাচি, ধারালো ছোরা, রড ও এসএস পাইপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।