তাজা খবর
বিজ্ঞাপন

দাউদকান্দিতে ই/য়া/বা,ডাকাতি ও পরোয়ানভুক্ত আসামিসহ গ্রে/প্তা/র ৫

খবর টিভি ডেস্ক 15 hours আগে | ০৬:২০ PM

দাউদকান্দিতে ইয়-াবা,ডাকাতি ও পরোয়ানভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫।

 

আবু কোরাইশ আপেল
দাউদকান্দি (কুমিল্লা)

 

বিজ্ঞাপন

কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়-াবাসহ এক মা-দক কারবারি, ডাকাতি মামলার এক আসামি এবং চার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


​পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি দল গৌরীপুর পশ্চিম বাজারের বাঁশবাজার সংলগ্ন গোমতী নদীর পাড় থেকে ২৫ পিস ইয়-াবাসহ পিন্টু চন্দ্র বর্মন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পিন্টু দাউদকান্দি উপজেলার ওলানপাড়া (জালো বাড়ি) এলাকার প্রেমানন্দ বর্মনের ছেলে।

​একই দিন বিকেলে পুলিশ সিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিনকে (৪৭) চরমাইমুদ্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
​পরদিন ৩১ জুলাই রাত দেড়টায় পুলিশের আরেকটি দল গৌরীপুর এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মোঃ রাকিব হাসানকে (২১) গ্রেপ্তার করেন। রাকিব দাউদকান্দির রায়পুর সিংগুলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

​এর পর রাত আড়াইটায় হাটচান্দিনা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফাহিম সরকারকে (১৯) গ্রেপ্তার করা হয়। ফাহিম হাটচান্দিনা গ্রামের খলিল সরকার বাড়ীর দুলাল সরকারের ছেলে।
​এছাড়া, একই দিন বেলা ১১টার দিকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ নাজমা আক্তারকে তাঁর নিজ এলাকা সাধারদিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি মোঃ দুলাল প্রধানের স্ত্রী।
​বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ