তাজা খবর
বিজ্ঞাপন

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশ পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের আহ্বান

Desk Editor 22 minutes আগে | ০৩:০৭ PM

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশ

 

পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের আহ্বান

 

বিজ্ঞাপন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁয় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতি।

বিজ্ঞাপন

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।

 

সভায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ পোড়ানো ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ বিষয়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করা হয়।

বিজ্ঞাপন

 

এ ছাড়া পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব-ালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ব্লক উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

 

বিজ্ঞাপন

সভায় সিভিল সার্জন, নওগাঁর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং নির্মাণকাজে পোড়ানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ