তাজা খবর
বিজ্ঞাপন

নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা – মা।

Desk Editor ২৫ দিন আগে | ০৭:২৪ PM

নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা – মা।

 

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।

 

বিজ্ঞাপন

কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ১০ বছরের শি-শু লতিফুল ইসলাম তিন সপ্তাহ থেকে নিখোঁজ।

 

 

বিজ্ঞাপন

১০ বছরের শি-শু লতিফুল ইসলাম গত ৩০ জুলাই মাস্টারপাড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ লতিফুল ইসলাম উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু জাহিদ বাদলের একমাত্র ছেলে।

 

 

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হয়েও অতিরিক্ত সময় অপেক্ষা করে বাড়িতে ফিরতে দেখা যায়নি লতিফুলকে। এতে করে লতিফুলের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

 

 

বিজ্ঞাপন

নির্ধারিত সময় পেরোলেও সন্ধান না পেয়ে লতিফুলের পরিবারের সদস্যরা ও আশেপাশের স্থানীয় বাসিন্দা খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। তবে বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ জায়গায় খোঁজাখুঁজি করেও দেখা মেলেনি লতিফুলের।

 

 

বিজ্ঞাপন

গত মাসের ৩০ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রায় তিন সপ্তাহ পেরিয়েও একমাত্র সন্তান শি-শু লতিফুলের দেখা না পেয়ে কষ্টে জর্জরিত হয়ে কাতরাচ্ছেন বাবা আবু জাহিদ বাদল ও মা লতিফা বেগম।

 

 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, লতিফুল ইসলাম তার পরিবারের একমাত্র সন্তান। সে তার বাবা মায়ের প্রিয় সন্তান। ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হলেও লতিফুল বাড়ি ফেরেন না। তখন সবাই বিষয়টি জানতে পেয়ে আশেপাশের এলাকাগুলো খোঁজ নেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি।

 

 

বিজ্ঞাপন

হারিয়ে যাওয়া লতিফুলকে নিয়ে পরিবারের বর্ণনা, লতিফুলের নাম লতিফুল ইসলাম তার বয়স ১০ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। মুখমন্ডল লম্বা ও গায়ে রং ফর্সা। তার মাথার চুল কালো এবং মাঝারি ছোট। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।

 

 

বিজ্ঞাপন

নিখোঁজ লতিফুলের মা লতিফা বেগম বলেন, আমি আমার একমাত্র সন্তান লতিফুলকে ফিরে পেতে চাই। কেউ যদি লতিফুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের কে জানাবেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ