তাজা খবর
বিজ্ঞাপন

এসআরবি-৯ এর অভিযানে সিলেট থেকে ০১টি এয়ারগান উদ্ধার।

Desk Editor ১৭ দিন আগে | ০৭:৩২ PM

এসআরবি-৯ এর অভিযানে সিলেট থেকে ০১টি এয়ারগান উদ্ধার।

‎

‎

‎ডেস্ক রিপোর্ট|খবর টিভি

‎

বিজ্ঞাপন

 

‎স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

‎

বিজ্ঞাপন

‎

‎এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি অভিযানিক দল সিলেটের এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গত ১৯/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের কেওয়াছড়া চা-বাগানের ভিতরে কতিপয় ব্যক্তি মা-দকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে এসআরবি এর অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে কেওয়াছড়া চা-বাগানের ঝোপঝাড়ের ভেতর তল্ল-াশি করে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎

বিজ্ঞাপন

‎

‎ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ