তাজা খবর
বিজ্ঞাপন

নির্ধারিত মূল্যের বেশি রাখায় ৫০,০০০/- জরিমানা ও ০১জনের চাকরিচ্যুতি

Desk Editor ৩২ দিন আগে | ০৫:৪৭ PM

নির্ধারিত মূল্যের বেশি রাখায় ৫০,০০০/- জরিমানা ও ০১জনের চাকরিচ্যুতি
#এয়ারপোর্ট_ক্রনিকলস-৪২

অনেক বড় সমস্যা সমাধানের সুযোগ আমাদের নেই। তবে বিমানবন্দরের বেসিক কিছু সমস্যা প্রতিরোধ করে যাত্রীদের অধিকার রক্ষায় আমরা সকলের সহায়তায় চেষ্টা করে যাচ্ছি।
প্রত্যাশা করছি বিভিন্ন সমস্যা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চলমান রাখবেন।

আজ গোপন সূত্রে খোঁজ নিয়ে ও লোক পাঠিয়ে বিমানবন্দর এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সমস্যা খুঁজে বের করে ভিডিও প্রমাণ রাখি ।
এরপর তৎক্ষণাৎ অভিযান করে তাদের সে ভিডিও দেখিয়ে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করি। ভিডিও দেখে তারা সাথে সাথে অপরাধ ও ভুল স্বীকার করে।

একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্প্রাইট বিক্রি করায় এবং একটি পাবলিক টয়লেটে নির্ধারিত মূল্যের বেশি টাকা রাখায় দুটি প্রতিষ্ঠানকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

একইসাথে একাধিক দিন একই ব্যক্তি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করেছে প্রমাণিত হওয়ায় সেই ব্যক্তিকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।

অভিযোগ পাওয়া যায় যে, কর্মী ক্রেতাদের বলতেন বেশি দাম নিতে কর্তৃপক্ষ বলেছে।
প্রকৃতপক্ষে দোকানের ইজারাদার জানান যে তার অনুপস্থিতিতে কর্মচারী বেশি দাম নিয়ে নিজে অতিরিক্ত টাকা রেখে দিতো।

পূর্বে একই অপরাধে ঐ ব্যক্তিকে সতর্ক করা হলেও পরিবর্তন না হওয়ায় তারা এই কর্মীকে অবিলম্বে চাকরি হতে অপসারণ করবে মর্মে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আশা করি জরিমানার পাশাপাশি অপরাধের পুনরাবৃত্তি করলে চাকরি হতে অপসারণের এই উদাহরণ আরও অনেক অপরাধ প্রতিরোধ করবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়ে যেকোনো প্রয়োজনে
#হটলাইন_নাম্বার_১৩৬০০

কোনো অভিযোগ থাকলে বিমানবন্দর এর টার্মিনাল এক এর ১ নং গেট এর পাশে অবস্থিত এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
সরাসরি ফোনে বা
#হোয়াটস_অ্যাপে_মেসেজ দিয়ে অভিযোগ জানাতে পারবেন ০১৩০৪০৫০৬০৩

বিজ্ঞাপন

ভালো থাকুক আমাদের বিমানবন্দর ।
ভালো থাকুক আমার দেশের মানুষ।
ভালো থাকুক আমাদের বাংলাদেশ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ