স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘ-র্ষে আলমগীর হোসেন নামে এক স্কুল শিক্ষক নি-হত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ সোনাহার সড়কের মিনি স্টেডিয়াম মাঠের সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবীগঞ্জ সোনাহার সড়কের মিনি স্টেডিয়ামের সামনের দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘ-র্ষ হলে আলমগীর হোসেনসহ তিনজন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে নেয়ার পর আলমগীর হোসেন মারা যান। তিনি রামগঞ্জ বিলাসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুসা মিয়া মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নি-হত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃত-দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে ।