তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Abdur Rahim Panchagarh Sadar ১৪ দিন আগে | ১০:২৫ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অনলাইন জুয়ার খেলার কারণে সৃষ্ট দেনার চাপ এবং মানসিক চাপে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে পারে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি তদন্ত করলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

নিহত বিপুল চন্দ্র রায় একই এলাকার বাসিন্দা জগেশ চন্দ্র রায়ের ছেলে।

তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও বিপুলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মূসা জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ