তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে মেয়ের জামাই আইনজীবি হাসান সাওয়ার হেনরীর বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন

Abdur Rahim Panchagarh Sadar ৩৩ দিন আগে | ০৭:২৩ PM

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
বৃদ্ধ ও অসুস্থ শশুর-শাশুড়ি ও ওয়ারিশগণের স্থাবর সম্পত্তি জবর দখল, শারীরিক নির্-যাতন, হয়র-ানি ও ষড়যন্ত্রমূলক মামলা করার অভিযোগ তুলে আইনজীবী হাসান সারওয়ার হেনরীর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর শশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা।

রোববার (৯ আগস্ট) পঞ্চগড় জেলা জজ কোট আদালতের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান, তাদের মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন ও নাঈমা ইয়াসমিন এবং স্বজন এ এস এম মোস্তফা সারওয়ার বাবু বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।
তার চার মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে নাসিমা ইয়াসমিনকে ১৯৯৮ সালে পরিবারের অমতে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরী।
২০০৮ সাল পর্যন্ত ওই সম্পর্ক মেনে না নিলেও পরবর্তীতে তারা তা মেনে নেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা দিয়ে শ্শুর-শাশুড়িকে দীর্ঘদিন ধরে হয়র-ানি করা হচ্ছে।
মামলার অজুহাতে তাদের কাছ থেকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা নেওয়ারও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও জানান, বৃদ্ধ খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান নিজেদের চিকিৎসা ব্যয় মেটাতে পঞ্চগড় কায়েতপাড়া এলাকায় থাকা ৪৪ শতাংশ জমি বায়নামা ও রেজিস্ট্রির উদ্যোগ নেন। কিন্তু আইনজীবী হাসান সারওয়ার হেনরি ওই জমি বিক্রিতে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, জমিটি নিয়ে ভুয়া ওয়ারিশ দেখিয়ে হয়র-ানিমূলক মামলা করা হয়েছে। একই সঙ্গে আদালত থেকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ নেওয়া হয়েছে এবং জমির খাজনা-দাখিলা না দেওয়ার জন্য এসিল্যান্ডের কাছেও অভিযোগ করা হয়েছে।
ফলে জমি বিক্রি করতে না পারায় চিকিৎসার ব্যয় জোগাড় করতে পারছেন না বলে দাবি করেছেন বৃদ্ধ দম্পতি।
এ অবস্থায় শেষ বয়সে জামাতার হয়র-ানির প্রতিবাদে তারা রাস্তায় নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান। তারা আইনজীবী হাসান সারওয়ার হেনরীর বিরুদ্ধে পঞ্চগড় আইনজীবী সমিতির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী খায়রুল আলম আরো ও বলেন, হেনরী ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়র-ানি করছে।
বৃদ্ধ বয়সে চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করতে চাইলেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে বাধা দেওয়া হচ্ছে। সে আমার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।
এদিকে আইনজীবি হাসান সারওয়ার হেনরীর বড় ভাই এ এস এম মোস্তফা সারওয়ার বাবুও হেনরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, হেনরী আমার প্রয়াত মাকে চড় মেরেছিল। মাকে নির্-যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নেয়। আমার বিরুদ্ধেও হয়র-ানিমূলক মামলা করেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী হাসান সারওয়ার হেনরীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ