স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম,এ মজিদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা পরিষদের স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নেন তিনি।
এর আগে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদকে ফুল দিয়ে বরণ করেন,পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিপি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোেকট আদম সুফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক,পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান,খবর টিভির পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আসিনুর রহমান মানিক, খবর টিভির পঞ্চগড় সদর উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। তাই তিনি সবার সহযোগিতা চেয়েছেন।