স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড় সদরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ-সংলগ্ন রামেরডাঙ্গা এলাকার জালালের ছেলে মো. বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) এবং আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।
পঞ্চগড় জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ৩ জনের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।