তাজা খবর
বিজ্ঞাপন

পরিকল্পিত স/ন্ত্রা/সের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত।

Desk Editor ৩২ দিন আগে | ০৯:০৯ PM

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত।

 

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি।

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা স্কুলের সামনে থেকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তাফা নেমানের নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়।

বিজ্ঞাপন

 

মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।

 

বিজ্ঞাপন

উক্ত সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ