নাঈম হাসান নিরব সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিনে রাকিব প্রামাণিক (২২) নামের এক যুবকের ঝুলন্ত মর-দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মর-দেহ উদ্ধার করা হয়।
নি-হত রাকিব ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। মৃত-্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে তিনি নিজের মৃত-্যুর জন্য প্রেমিকার পরিবারকে দায়ী করেন এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র জোরপূর্বক বিয়ের খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার দিন ফেসবুকে দুটি আবেগঘন পোস্ট দিয়ে তিনি আত্ম-হত-্যা করেন বলে ধারণা করা হচ্ছে। একটি পোস্টে তিনি তার মর-দেহ যেন কাটাছেঁড়া (ময়না তদন্ত) না করা হয়, সে অনুরোধও জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসমত আলী জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ যায়। ল-াশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত-্যু মামলা হয়েছে।