তাজা খবর
বিজ্ঞাপন

ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

Abdur Rahim Panchagarh Sadar 13 minutes আগে | ১২:৩৭ AM

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি গুপ্ত দল এআই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। তার মানহানি করতেই এসব করা হচ্ছে।

এমন-টি দাবি করে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে হলরুমে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি সবার কথা ভেবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি গত কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বললেন। তখন তার মানহানি করতেই এআই দিয়ে তার মুখের ছবি পরিবর্তন করে এসব ছড়ানে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সদস্য এম এ বারী।

এসময় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান, সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক সহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে, বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ