তাজা খবর
বিজ্ঞাপন

বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন

Nayem Hasan Nirob Sirajganj 3 hours আগে | ০৬:৪৭ PM

বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

 

বিজ্ঞাপন

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

 

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও সড়কের পাশে, খাল-বিলের তীরে, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

 

বিজ্ঞাপন

মেলায় উপজেলার ১৫টি নার্সারি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রতিমন্ত্রী প্রদর্শিত চারা সম্পর্কে খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী শিবগঞ্জে নবনির্মিত হেলিপ্যাডের শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ