তাজা খবর
বিজ্ঞাপন

‎বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত ল-াশ উদ্ধার

Desk Editor ৩৭ দিন আগে | ০৭:১৬ PM

‎বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত ল-াশ উদ্ধার

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত ল-াশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ল-াশগুলো উদ্ধার করে।

‎নি-হত ব্যক্তিরা হলেন আহাত হাওলাদার (২২), তার বাবা আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), তার বাবা রশিদ শেখ; এবং রাশিদা বেগম (৮৫), তার স্বামী মৃত রশিদ শেখ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর তিনজনের গলিত ল-াশ দেখতে পায়।

‎পুলিশ ও স্থানীয় লোকজনের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপ-িয়ে ও শ্বাসরোধ করে তাদের হত-্যা করা হয়ে থাকতে পারে। ল-াশে পচন ধরায় হত-্যাকাণ্ডটি কয়েক দিন আগে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, ঘটনাটি নৃ-শংস হত-্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ল-াশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত-্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ