তাজা খবর
বিজ্ঞাপন

বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

Desk Editor ২ দিন আগে | ০৯:১০ PM

বান্দরবানে ৫ হাজার ৬৩০ বন্যার্ত পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

মুহাম্মদ আলী, বান্দরবান 

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১ হাজার পরিবার রয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

 

২৫ অক্টোবর (রবিবার) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বিজ্ঞাপন

বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান জেলার সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর চেয়ারপারসন মং থুই চিং মারমা,উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, বান্দরবান গ্রাউস প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাউস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ❝বিপদে আপদে আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। যেকোনো দুর্যোগে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সহজ হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউস। প্রকল্পের আওতায় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার তালিকাভুক্ত ৫ হাজার ৬৩০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে পর্যায়ক্রমে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ