তাজা খবর
বিজ্ঞাপন

বিদায় সংবর্ধনা প্রদান ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে

খবর টিভি ডেস্ক ১৬ দিন আগে | ১০:৪৭ AM

বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে।

 

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া

​আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল জনাব মোঃ রাকিবুর রহমান-এর বদলিজনিত প্রস্থান উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
​জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনাড়ম্বর ও আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সু-যোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

​বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ও পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথি জনাব মোঃ রাকিবুর রহমানের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ পেশাগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​মেধাবী ও চৌকস কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল জনাব মোঃ রাকিবুর রহমানের সার্বিক অবদানের জন্য ময়মনসিংহ জেলা পুলিশ পরিবার তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্যের ধারাবাহিকতা কামনা করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ