তাজা খবর
বিজ্ঞাপন

ব্রিকস সম্মেলনে দিল্লির আমন্ত্রণ, এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা

Mti Ahad Mahmud Dhaka 7 hours আগে | ১০:৫১ AM

ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী ১২–১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে বাংলাদেশ এই আমন্ত্রণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকারি সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সম্মেলনে অংশ নিলে ব্রিকস সদস্যপদে বাংলাদেশের আগ্রহ জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীন, রাশিয়াসহ গুরুত্বপূর্ণ দেশের নেতাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

সরকার জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়; তাই পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ